ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বগুড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় যাত্রীবাহী বাসের (হানিফ পরিবহন) ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধ পথচারী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।


এ বিষয়ে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, বৃদ্ধের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘাতক বাসকে আটক করা সম্ভব হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑